এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মামলার বাদী হয়েছেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা ইউনুস আলী ও আজহারুল ইসলাম তামিম।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (গোয়েন্দা) নূর মোহাম্মদ জানান, অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








