হঠাৎ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ এবং দলটির বিভিন্ন বিভাগের সাংগঠনিক সম্পাদকরা।
সংবাদ সম্মেলনে কোন বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে দলটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন








