Logo

চুনারুঘাটে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
৮ জুলাই, ২০২৬, ১২:১৬
চুনারুঘাটে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১২ কেজি এলপিজি গ্যাসভর্তি সিলিন্ডার বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, চলতি জুলাই মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD