বাহুবলে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তাজুল ইসলাম নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ডুবাঐ এলাকার বিজলীর পুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের চালক ছিলেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী লাক্সারি সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক তাজুল ইসলামের মৃত্যু হয় এবং বাসটির অন্তত ৫০ জন যাত্রী আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং নিহত চালকের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।








