Logo

ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশার অব্যবস্থাপূর্ণ পার্কিংয়ে তীব্র যানজট

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
৮ জুলাই, ২০২৬, ১৩:৫৮
ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশার অব্যবস্থাপূর্ণ পার্কিংয়ে তীব্র যানজট
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিএনজি স্ট্যান্ডসংলগ্ন উপজেলা পরিষদমুখী সড়কের প্রবেশমুখে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অব্যবস্থাপূর্ণ পার্কিং দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কের প্রবেশমুখে যানবাহন দাঁড়িয়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা জানান, সড়কের মুখেই যত্রতত্র সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী ওঠানামা এবং পার্কিং করায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু ও ছুটির সময় যানজট আরও তীব্র আকার ধারণ করে। অনেক সময় জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহনও যানজটে আটকা পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একাধিক পথচারী বলেন, সড়কের প্রবেশমুখটি সব সময় যানবাহনে আটকে থাকে। হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। দ্রুত এ সমস্যার সমাধান করা জরুরি।

আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ বলেন, ব্রাহ্মণপাড়া বাজারে যানজট যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। যানজট থেকে পরিত্রাণ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিএনজি ও অটোরিকশা মালিক সমিতির সদিচ্ছা থাকলে চালকদের শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব। এছাড়া তাদের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতে না পারে। স্ট্যান্ড পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা আরও সচেতন হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।

বিজ্ঞাপন

উপজেলাবাসীর দাবি, জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি যানজটমুক্ত করা এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD