Logo

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাঠে মসিক প্রশাসক, পরিদর্শনে জিরো পয়েন্ট-কালীবাড়ি বাইপাস

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৭ জুলাই, ২০২৬, ১৬:২০
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মাঠে মসিক প্রশাসক, পরিদর্শনে জিরো পয়েন্ট-কালীবাড়ি বাইপাস
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল করতে এবং দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে জিরো পয়েন্ট থেকে নদের পাড় হয়ে থানারঘাট ও কালীবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক প্রশস্তকরণের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে তিনি বিদ্যমান সড়কের অবস্থা, প্রশস্তকরণের সুযোগ, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নগরবাসীর নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে এই বাইপাস সড়কের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি পরিকল্পিত ও টেকসইভাবে বাস্তবায়ন করা হলে নগরীর যানজট অনেকাংশে কমবে, বিকল্প সড়ক ব্যবস্থার উন্নয়ন হবে এবং নগরবাসী এর সুফল ভোগ করবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, জিরো পয়েন্ট থেকে কালীবাড়ি পর্যন্ত বাইপাস সড়ক প্রশস্তকরণ বাস্তবায়িত হলে নগরীতে যানবাহন চলাচল আরও সহজ হবে, শহরের কেন্দ্রস্থলের ওপর চাপ কমবে এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। নগর উন্নয়নের ধারাবাহিকতায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD