খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২

খুলনা নগরীতে ট্রাকের সঙ্গে দুই ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর প্রায় সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানার পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া এলাকার মৃত শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই ইউনিয়নের হরিদাসকাঠি এলাকার মৃত বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি ইজিবাইক এসে ইজিবাইক ও ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক ও এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থলে লবণচরা থানা পুলিশ, হরিণটানা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।








