মেক্সিকোতে নৌবাহিনীর টহল দলে বিস্ফোরক হামলা, নিহত ১০

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে বন্যা পর্যবেক্ষণে নিয়োজিত নৌবাহিনীর একটি টহল দলের ওপর বিস্ফোরক হামলার ঘটনা ঘটেছে। হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ হামলাকারী নিহত এবং তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সিনালোয়া রাজ্যে দায়িত্ব পালনকালে নৌবাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পাল্টা অভিযান শুরু করে।
বিবৃতিতে আরও জানানো হয়, এল রোসারিও পৌরসভায় দ্বিতীয় দফা হামলার একটি প্রচেষ্টাও প্রতিহত করা হয়েছে। ওই অভিযানে ১০ হামলাকারী নিহত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম হামলায় তিনজন নৌসদস্য আহত হন। তাদের মধ্যে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি দুজন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে নদী ও বাঁধের পানির স্তর পর্যবেক্ষণ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার দায়িত্বে ছিলেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় তাদের ওপর অতর্কিতভাবে বিস্ফোরক হামলা চালানো হয়।
নৌবাহিনী জানিয়েছে, আটক তিন সন্দেহভাজনকে প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য প্রসিকিউটরদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








