আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে সমর্থকের মৃত্যু

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর উল্লাস করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। অতিরিক্ত উত্তেজনার মধ্যে জর্দা দিয়ে একাধিক পান খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শৈলকূপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রসুল উদ্দীন এলাকায় আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খেলা চলাকালীন একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে চরম হতাশ ও মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান রসুল। তবে পরবর্তীতে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরালে তিনি আবারও খেলা দেখতে ছুটে যান এবং অত্যন্ত আনন্দিত হয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খেলা শেষ হওয়ার পর অতিরিক্ত উত্তেজনার মধ্যেই তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। কিছুক্ষণ পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। উপস্থিত লোকজন দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত উত্তেজনা এবং জর্দার তীব্র প্রতিক্রিয়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিজ্ঞাপন







