আবহাওয়ার উন্নতিতে শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। মঙ্গলবার (৭ জুলাই) টানা বৃষ্টি ও তীব্র দমকা হাওয়ার কারণে কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হলেও বুধবার (৮ জুলাই) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো আগমন বা প্রস্থান ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেনি। সব ফ্লাইট নির্ধারিত সময় মেনেই ওঠানামা করছে এবং যাত্রীসেবাও স্বাভাবিক রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় বুধবার (৮ জুলাই) থেকে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার চট্টগ্রামে টানা বর্ষণ, ঝোড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। এর ফলে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলার বিএস-৩৫০ ফ্লাইট এবং শারজাহ থেকে চট্টগ্রামগামী এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করে।
এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটও বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়। তবে আবহাওয়ার উন্নতির পর বুধবার থেকে সব ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট আবারও স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।







