Logo

নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশংসিত সুমন চন্দ্র দেবনাথ

profile picture
উপজেলা প্রতিনিধি
নাঙ্গলকোট, কুমিল্লা
৮ জুলাই, ২০২৬, ১৯:৪৬
নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশংসিত সুমন চন্দ্র দেবনাথ
ছবি প্রতিনিধি।

নাঙ্গলকোট উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতা, নিয়মিত তদারকি এবং শিক্ষকবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে শিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি উপজেলার বাইয়ারা ক্লাস্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন করছেন। শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণ, শিক্ষার গুণগত মান মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং আনন্দময় ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন। একই সঙ্গে বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানেরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাইয়ারা ক্লাস্টারের একাধিক শিক্ষক জানান, সুমন চন্দ্র দেবনাথ একজন দায়িত্বশীল, আন্তরিক ও সহজে যোগাযোগযোগ্য কর্মকর্তা। তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। এতে শিক্ষকদের কর্মস্পৃহা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়েছে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের ওপর নির্ভর করে না। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ নেতৃত্ব, নিয়মিত তদারকি, জবাবদিহিতা এবং শিক্ষক-প্রশাসনের সমন্বিত উদ্যোগ। এসব ক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথের কার্যক্রম ইতোমধ্যে শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা সুমন চন্দ্র দেবনাথ বর্তমানে নাঙ্গলকোট উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ ধরনের দায়িত্বশীল, স্বচ্ছ ও সমন্বয়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকলে নাঙ্গলকোট উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার সার্বিক উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেছেন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD