Logo

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৮ জুলাই, ২০২৬, ১৮:০০
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস: মাদ্রাসার ৫ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে একটি বালিকা মাদ্রাসা চাপা পড়ে ৫ জন মেয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে। তবে ইউএনএইচসিআর জানিয়েছে, আহতের সংখ্যা ১০ জনেরও বেশি হতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, টানা ভারী বৃষ্টির কারণে পাশের পাহাড় ধসে খদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা ও হেফজখানা চাপা পড়ে। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মাদ্রাসাটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হওয়ায় সেখানে অনেক রোহিঙ্গা অবস্থান করছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করে। এপিবিএনের কাছে নিহত ৪ জনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন— রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। বাকি একজনের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় রোহিঙ্গারাই বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

অন্যদিকে ইউএনএইচসিআর জানায়, সর্বশেষ তথ্যমতে ৫ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে ৫ জন নিহত এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।

সংস্থাটির তথ্যানুযায়ী, টানা ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ৪ থেকে ৭ জুলাই সকাল পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ১০ জনের মৃত্যু এবং ১০ জন আহত হয়েছেন। এ সময়ে প্রায় ১৫ হাজার ৮১৩ জন ক্ষতিগ্রস্ত এবং ৩ হাজার ১৮২ জন বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া ১৬০টি দুর্যোগজনিত ঘটনার মধ্যে ৫২টি ভূমিধস, ১৪টি বন্যা ও ৮৩টি ঝড়ের ঘটনা ঘটেছে। এতে ১ হাজার ৬১৪টি আশ্রয় আংশিক এবং ১০টি আশ্রয় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার ২৪০ মিলিমিটার, সোমবার ১২৯ মিলিমিটার এবং মঙ্গলবার ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার কক্সবাজার শহরে পাহাড় ধসে একজন এবং সোমবার রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন, কক্সবাজার শহর ও পেকুয়ায় আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া বৃষ্টির পানিতে ডুবে এক রোহিঙ্গাসহ দুই শিশুরও মৃত্যু হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD