রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৩ মাদরাসা শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ধসে তিন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, পাহাড়ি ঢালের নিচে অবস্থিত মাদরাসাটির ওপর ভারী বৃষ্টির কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে শিক্ষার্থীরা মাটিচাপা পড়েন।
তিনি আরও জানান, উদ্ধার অভিযানে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাঁচজনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।








