Logo

অসহায় রোগীর বাড়িতে ইউএনও, দিলেন তাৎক্ষণিক আর্থিক সহায়তা

profile picture
উপজেলা প্রতিনিধি
নগরকান্দা, ফরিদপুর
৮ জুলাই, ২০২৬, ১৫:২৭
অসহায় রোগীর বাড়িতে ইউএনও, দিলেন তাৎক্ষণিক আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত অসহায় সিরাজুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তার মানবিক উদ্যোগে সরকারি আর্থিক সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে সিরাজুল ইসলাম ও তার পরিবারের মধ্যে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে ইউএনও রেজওয়ানা আফরিন সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারি তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দ্রুত রোগীর বাড়িতে পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন সিরাজুল ইসলাম। অসুস্থতার কারণে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

সরকারি সহায়তা পেয়ে আবেগাপ্লুত সিরাজুল ইসলাম বলেন, আল্লাহ আমাকে হায়াত দিলে আবার পরিবারের জন্য কিছু করতে পারব। ইউএনও ম্যাডাম আমার বাড়িতে এসে খোঁজ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন। এজন্য আমি তাঁর এবং সরকারের প্রতি কৃতজ্ঞ।

স্থানীয় বাসিন্দারা বলেন, অসহায় মানুষের দুঃসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এই সহযোগিতায় সিরাজুল ইসলামের চিকিৎসায় আরও সহায়তার পথ সুগম হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD