Logo

শ্রীনগরে বর্ষায় আড়িয়ল বিলসহ কর্মহীন কৃষকের আয়ের উৎস শাপলা

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীনগর, মুন্সিগঞ্জ
৬ জুলাই, ২০২৬, ১৫:২০
শ্রীনগরে বর্ষায় আড়িয়ল বিলসহ কর্মহীন কৃষকের আয়ের উৎস শাপলা
ছবি: প্রতিনিধি

বিস্তীর্ণ আড়িয়ল বিলে শাপলা কুড়িয়ে একেকজন রোজ হাজার টাকা আয় করছেন। সকালে সূর্য ওঠার আগেই ছোট্ট ডিঙ্গি কোষানৌকা নিয়ে বেরিয়ে পড়েন শাপলা সংগ্রহের খোঁজে। দিনের কয়েক ঘণ্টা শাপলা কুড়িয়ে বিক্রি করে স্থানীয়রা আয় করছেন হাজার হাজার টাকা।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলপাড় এলাকার আলমপুর, লস্করপুর, গাদিঘাট, বাড়ৈখালী, মদনখালী, শ্রীধরপুর, ষোলঘর ও নতুন বাজারের বিভিন্ন স্থানে বিকেলে স্থানীয়ভাবে শাপলার বিকিকিনি হচ্ছে।

প্রতিদিন গড়ে আড়িয়ল বিল এলাকা থেকে অন্তত ১০-১২ ট্রাক শাপলা যাচ্ছে রাজধানীর শ্যামবাজার, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, মিরপুর, সাভারসহ বিভিন্ন সবজির পাইকারি হাটবাজারে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জীবন ও জীবিকার তাগিদে, জীবনযুদ্ধে বিকল্প উপার্জনের মাধ্যম হিসেবে বর্ষা মৌসুমে এ অঞ্চলের শত শত বেকার মানুষ আড়িয়ল বিলের শাপলা কুড়িয়ে বিক্রির আয়ে সংসার চালাচ্ছেন। এ কাজে একেকজন হাজার টাকা কামাই করতে পারছেন বলে আনন্দ প্রকাশ করেছেন তাঁরা।

জানা গেছে, শস্যভান্ডার হিসেবে খ্যাত আড়িয়ল বিলে বর্ষার মৌসুমে কোনো ফসল হয় না। এ সময়ে অসংখ্য মানুষ বিলে মাছ শিকার ও শাপলা কুড়িয়ে জীবন নির্বাহ করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলমপুর ও গাদিঘাট এলাকায় বিলসংলগ্ন সড়কের পাশে নৌকাভর্তি শাপলার পসরা। এসব শাপলা পাইকারদের কাছে বিক্রি করা হচ্ছে। হেসে-খেলে, আনন্দ-উল্লাসে গুনে গুনে নৌকা থেকে হাতে হাতে শাপলা গাড়িতে তোলা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD