Logo

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৮ জুলাই, ২০২৬, ১৯:৩৩
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। নিহত সবাই ১২ থেকে ১৩ বছর বয়সী কিশোরী। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানানো হলেও পরবর্তী উদ্ধার অভিযানে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন এবং সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকদের সমন্বিত অভিযানে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) এবং উমাইসা বিবি (১৩)। উম্মে নেজাতুল ও উম্মে সালমা সহোদর বোন এবং তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুই কিশোরীর বাড়ি ক্যাম্প-৫-এ। বাকি চারজনের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

বিজ্ঞাপন

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসনের আওতাধীন সিসিসিএম স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় পরিচালিত উদ্ধার অভিযান বিকেল ৫টার দিকে শেষ হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা অবস্থান করছেন এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যক্রম তদারকি করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়।

স্থানীয় সূত্র ও প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মাদরাসাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিল। ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কায় অনেকেই ভবন থেকে বেরিয়ে গেলেও পাহাড়সংলগ্ন একটি কক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর হঠাৎ মাটি ধসে পড়ে। এতে তারা মাটিচাপা পড়ে হতাহত হয়।

ক্যাম্প-৫-এর বাসিন্দা মৌলভি ইউনুস জানান, মাদরাসা ছুটি হওয়ার মাত্র কয়েক মিনিট আগে এ দুর্ঘটনা ঘটে। তার দাবি, মাটি ভরাট করে মাদরাসাটি নির্মাণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ আটজনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে গত তিন দিনে কক্সবাজারে ভারী বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD