Logo

হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনে মাঠে মসিক প্রশাসক রুকুনুজ্জামান সরকার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৮ জুলাই, ২০২৬, ১৯:১৪
হাঁটু পানিতে নেমে জলাবদ্ধতা নিরসনে মাঠে মসিক প্রশাসক রুকুনুজ্জামান সরকার
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় যখন দুর্ভোগে পড়েছেন নগরবাসী, তখন পরিস্থিতি মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মো. রুকুনুজ্জামান সরকার।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) প্রবল বৃষ্টির মধ্যেই হাঁটু পানিতে নেমে নগরীর বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চলমান কার্যক্রম তদারকি করেন।

সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন করেন প্রশাসক। কোথায় পানি জমে আছে, কোথায় ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা রয়েছে এবং কোথায় তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন—এসব বিষয় সরাসরি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসকের সরাসরি মাঠে উপস্থিত থেকে কাজ তদারকি করায় তারা আশ্বস্ত হয়েছেন। তাদের মতে, এ ধরনের দায়িত্বশীল নেতৃত্ব জনসেবার প্রতি আন্তরিকতারই বহিঃপ্রকাশ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে কাজ শুরু করেছে। প্রশাসক মো. রুকুনুজ্জামান সরকারের নেতৃত্বে দ্রুত পানি নিষ্কাশন, ড্রেন পরিষ্কার এবং সংকটাপন্ন এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

মসিক প্রশাসক মো. রুকুনুজ্জামান সরকার বলেন, ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হলেও দ্রুত পানি নেমে যাচ্ছে। সকাল থেকেই আমি বিভিন্ন এলাকা পরিদর্শন করছি। মূলত অলিগলিতে বেশি পানি জমে আছে। অনেক বহুতল ভবনের মালিক অপরিকল্পিতভাবে ড্রেনে ময়লা-আবর্জনা ফেলায় পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে এ ধরনের জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এ বিষয়ে নগরবাসীকেও সচেতন হতে হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD