Logo

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
৮ জুলাই, ২০২৬, ২০:৩১
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মায়েশা প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদুল ইসলাম টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে একসঙ্গে খেলছিল মুজাহিদ ও মায়েশা। খেলতে খেলতে অসাবধানতাবশত মুজাহিদ পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD