Logo

পদ্মার দুই কাতল ও এক পাঙাশ লাখ টাকায় বিক্রি, কিনলেন ইরাকপ্রবাসী

profile picture
জেলা প্রতিনিধি
রাজবাড়ী
১৩ জুলাই, ২০২৬, ১৮:৫৯
পদ্মার দুই কাতল ও এক পাঙাশ লাখ টাকায় বিক্রি, কিনলেন ইরাকপ্রবাসী
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় কাতল ও একটি পাঙাশ মাছ মোট ১ লাখ ১৫ হাজার ২০ টাকায় বিক্রি হয়েছে। অনলাইনের মাধ্যমে ইরাকপ্রবাসী এক ব্যক্তি পরিবারের জন্য মাছ তিনটি কিনেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) সকালে দৌলতদিয়া মাছ বাজারে মাছগুলো বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

তিনি জানান, ভোরে বাজারের একটি আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২২ কেজি এবং ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ প্রতি কেজি ২ হাজার টাকা দরে মোট ৮০ হাজার ৪০০ টাকায় কেনেন। একই সময় ১৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে ২৮ হাজার ৯০০ টাকায় ক্রয় করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে অনলাইনে ক্রেতার সঙ্গে যোগাযোগের পর ৪০ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৮৪ হাজার ৪২০ টাকায় এবং ১৭ কেজির পাঙাশটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। এতে মাছ তিনটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার ২০ টাকা।

বিজ্ঞাপন

সম্রাট শাহজাহান শেখ আরও জানান, মাছগুলো গাজীপুরে বসবাসকারী ইরাকপ্রবাসী ওই ক্রেতার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, পদ্মা নদীতে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়া নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। বৈধভাবে আহরিত মাছের ন্যায্যমূল্য নিশ্চিত হলে জেলেরা যেমন লাভবান হন, তেমনি স্থানীয় অর্থনীতিও গতিশীল হয়। তিনি প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণের মাধ্যমে পদ্মার মৎস্যসম্পদ সংরক্ষণের আহ্বান জানান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD