Logo

একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৩ জুলাই, ২০২৬, ১৮:২৬
একতা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথে ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভুঁইয়াকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

তদন্ত কমিটির আরও সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ( ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, (লোকো) রবিউল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তার সূত্র থেকে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢোকার আগেই ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

বিজ্ঞাপন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, ইতোমধ্যে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করতে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। দ্রুত অল্প সময়ে লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে রেল চলাচল সচল করা হবে। 

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD