Logo

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৩ জুলাই, ২০২৬, ১৭:৪১
কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি : এআই দিয়ে তৈরি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ও আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. কামাল হোসেন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, সাপের কামড়ের পর পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় পুরো এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহল বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজর রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সাপের কামড়ের ঘটনায় কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD