Logo

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৫ জুলাই, ২০২৬, ১৮:১৭
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
ফাইল ছবি

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে বিজিবি।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হন।

প্রশাসনের ভাষ্য, আগের ঘটনার প্রেক্ষাপটে এবারও ১৬ জুলাইকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD