পুলিশের ধাওয়ায় অস্ত্রসহ প্রাইভেটকারের তিন আরোহী গ্রেফতার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় পুলিশি তল্লাশি চৌকিতে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একটি প্রাইভেটকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু্ইটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে। অভিযানে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়নের সরকারি মহিলা কলেজ গেটসংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুনতি জাঙ্গালিয়া চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালনকালে কক্সবাজারগামী একটি সিলভার রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৭-৩০৬৫) থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সেই নির্দেশ উপেক্ষা করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ধাওয়া শুরু করে এবং চুনতি সরকারি মহিলা কলেজের সামনে মহাসড়কে ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটি থামাতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, ধাওয়ার সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দুটি দেশীয় অস্ত্র রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে সেগুলো উদ্ধার করা হয়। এছাড়া প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে পেছনের সিটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা আরও একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়। সব মিলিয়ে তিনটি এলজি বন্দুক জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাছির বাড়ি এলাকার মৃত রব পাটোয়ারীর ছেলে হোসাইন আহম্মেদ (৪২), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার আবদু শুক্কুরের ছেলে আয়াত উল্লাহ (২৮) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া এলাকার নবী হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান (৩৮)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র বহনের বিষয়টি স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, উদ্দেশ্য এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।








