Logo

খোকসায় জোড়া খুন: গ্রাম পুলিশসহ আটক ২

profile picture
জেলা প্রতিনিধি
১৮ জুলাই, ২০২৬, ২০:২৬
খোকসায় জোড়া খুন: গ্রাম পুলিশসহ আটক ২
ছবি প্রতিনিধি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় গ্রাম পুলিশসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক শেখ ও আব্দুল শেখ। এ ঘটনায় আতি শেখ ও মল্লিক মণ্ডল নামে আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রাম পুলিশসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ রাত থেকেই কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD