Logo

ময়মনসিংহ জুট মিলে আনসারের অভিযানে অস্ত্রসহ তিন চোর আটক

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২১ জুলাই, ২০২৬, ১৮:০৪
ময়মনসিংহ জুট মিলে আনসারের অভিযানে অস্ত্রসহ তিন চোর আটক
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলার ময়মনসিংহ জুট মিলস লিমিটেডে টিন চুরির সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক অভিযানে চোরচক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে কোম্পানির সীমানা প্রাচীরের টিন চুরি করার সময় ডিউটিরত আনসার সদস্য মো. লোকমান মিয়া ঘটনাটি দেখতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জানালে এপিসি মো. মনিরুজ্জামান এবং আনসার সদস্য মো. রিপন মিয়ার সমন্বয়ে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযানে চোরচক্রের সদস্য মো. জিয়ারুল (২১), মো. নিজয় (২২) এবং মো. শরীফ মিয়া (২০)-কে চুরি করা টিনসহ হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র (চাপাতি)ও উদ্ধার করা হয়। অস্ত্র থাকার পরও আনসার সদস্যরা সাহসিকতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের আটক করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

পরে ময়মনসিংহ জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরি, নাশকতা ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD