Logo

পঞ্চগড়ে জুয়ার আসরে ইউপি সদস্যসহ তিনজন আটক

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৩ জুলাই, ২০২৬, ১২:৪৫
পঞ্চগড়ে জুয়ার আসরে ইউপি সদস্যসহ তিনজন আটক
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের গাছবাড়ী এলাকার আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার ফরিদ হোসেন (৪৮)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান পরিচালনার সময় ঘটনাস্থল থেকে দুই সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ১ হাজার ২৮০ টাকা, সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে আরও চার থেকে পাঁচজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD