Logo

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
২৮ জুলাই, ২০২৬, ২০:৪৯
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
ছবি প্রতিনিধি।

সরাইল রিজিয়নের আওতাধীন ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। সর্বশেষ গত ২৬ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা চারজনকে ভারতীয় সীমান্তে ফেরত পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সরাইল রিজিয়নের আওতাধীন ময়মনসিংহ থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে গত দুই মাসে অন্তত ২৫টি পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সর্বশেষ গত ২৬ জুলাই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সালদা নদী সীমান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী চার জনকেও ফেরত পাঠানো হয়েছে।

ভারত থেকে এই পুশইন বা অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও অন্যান্য বাহিনীর সহযোগিতা প্রয়োজন বলে জানান বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুমিল্লার ১০ ব্যাটালিয়ন বিজিবির ব্যবস্থাপনায় কুমিল্লা ১০ ব্যাটলিয়ন ও ৬০ ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত তিন বছরে এই দুই ব্যাটালিয়ন ২০ হাজার ২শ অপারেশন চালিয়ে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য আটক ও জব্দ করেছে। এসময় ৫২৬ জন আসামি মাদকসহ হাতেনাতে আটক হয়েছে এবং পলাতক রয়েছে আড়াইশরও বেশি।

বিজিবি জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু করে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি এবং ২০২২ সালের জুলাই মাস থেকে শুরু করে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন বিজিবি ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার ও জব্দ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল ইসলাম, জেলা প্রশাসক রোজি আক্তার, ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম শরিফুল ইসলাম, ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ, র্যাব অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেল পরিদর্শক মো. নজরুল ইসলামসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD