Logo

শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে এনসিপি নেতাদের গাড়িবহর

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৯ জুলাই, ২০২৬, ১৭:৪৫
শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে এনসিপি নেতাদের গাড়িবহর
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জে আয়োজিত দলের পূর্বনির্ধারিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা একাধিক গাড়িতে করে সেখানে যাচ্ছিলেন। গাড়িবহরটি শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথরোধ করে।

উক্ত গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশের বাধার পর এনসিপির নেতারা ঘটনাস্থলেই অবস্থান নেন। এ সময় তাদের সঙ্গে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের কথাকাটাকাটি ও বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD