মেয়েকে একাধিকবার ধর্ষণ, নাকে খত দেওয়া সেই বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে অভিযুক্তকে বেত্রাঘাত, জুতার মালা পরানো এবং নাকে খত দেওয়ার ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠেনোর নির্দেশ দেন। এর আগে বুধবার বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল লতিফ ভূঁইয়া (৫০) উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর আব্দুল লতিফ গত প্রায় দুই বছর ধরে নিজের মেয়েকে বিভিন্নভাবে উক্ত্যত করত। এরপর ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত একাধিকবার ভিকটিমকে ধর্ষণ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
একপর্যায়ে মেয়ে বিষয়টি তার চাচা ও জেঠাদের জানালে মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সেনবাগ উপজেলা জামায়াত নেতা মাওলানা হানিফ ও ডুমুরুয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক টিটুর নেতৃত্বে ভিকটিমের ঘরে একটি গ্রাম্য সালিশ বসে। সালিশে অভিযুক্তকে ৩৩ বেত্রাঘাত, জুতার মালা পরানো ও নাকে খত দেওয়া হয়। সালিশের বিষয়টি জানাজানি হলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম সরকার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আব্দুল লতিফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








