Logo

ইরাকে ওভেন বিস্ফোরণে জীবননগরের প্রবাসী রেজাউল নিহত

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১০ আগস্ট, ২০২৬, ১২:০৯
ইরাকে ওভেন বিস্ফোরণে জীবননগরের প্রবাসী রেজাউল নিহত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার এক প্রবাসী ইরাকে কর্মস্থলে ওভেন বিস্ফোরণে নিহত হয়েছেন। রবিবার বিকেলে রাজধানী বাগদাদের আল-মুনসুর এলাকার একটি রেস্টুরেন্টের রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রেজাউল ইসলাম (৩৫) জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের সরকারপাড়ার রহিম হুজুরের ছেলে। প্রায় এক দশক ধরে তিনি ইরাকে অবস্থান করছিলেন এবং বাগদাদের একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রেস্টুরেন্টের রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ ওভেন বিস্ফোরিত হয়। এতে রেজাউল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেজাউলের সহকর্মীরা মোবাইল ফোনে তাঁর মৃত্যুর ছবি ও ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠান। এরপর স্বজনরা তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। প্রবাসে কর্মরত অবস্থায় ছেলের আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। একই সঙ্গে পুরো মৃগমারী গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় দীর্ঘদিন ধরে ইরাকে কাজ করছিলেন রেজাউল। কর্মস্থলে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারটি গভীরভাবে ভেঙে পড়েছে।

রেজাউলের বাবা ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তিনি প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD