ফুলবাড়ীয়ায় জামায়াতের আমীরসহ ৩ নেতার জামিন নামঞ্জুর

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীরসহ তিন নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ আগস্ট) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিজ্ঞাপন
জামিন নামঞ্জুর হওয়া তিনজন হলেন—ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক এবং পৌর জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুল মজিদ মাস্টার।
জানা গেছে, ফুলবাড়ীয়া থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁরা রোববার ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হয়।
আদালতে শুনানি শেষে বিচারক তিন নেতার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আদালতের নির্দেশের পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া থানার মামলাটি ২০২৬ সালের ৮ এপ্রিল দায়ের করা হয়। মামলাটি ফুলবাড়ীয়া থানার মামলা নম্বর-১০ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মামলার বিস্তারিত অভিযোগ ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রে আরও তথ্য জানা যায়নি। আদালতের আদেশ অনুযায়ী তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।








