Logo

সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলামের পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
১০ আগস্ট, ২০২৬, ১৪:০৩
সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলামের পিতার ১৩তম মৃত্যুবার্ষিকী
ছবি: সংগৃহীত

আজ ১০ আগস্ট পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও পরোপকারী ব্যক্তিত্ব আলহাজ্ব সামশুল হকের ১৩তম মৃত্যুবার্ষিকী। তিনি দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিমের পিতা। ২০১৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

জীবদ্দশায় আলহাজ্ব সামশুল হক সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এলাকার অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা বিস্তারে সহযোগিতা এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাদামাটা জীবনযাপন, মানবিকতা, দানশীলতা ও পরোপকারের কারণে নিজ এলাকায় তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি। তাঁর সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতি এখনও স্থানীয় মানুষের কাছে গভীরভাবে স্মরণীয়।

বিজ্ঞাপন

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে। আজ বাদ জোহর মরহুমের নিজ বাসভবনে তাঁর রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচিও রয়েছে।

মরহুমের কনিষ্ঠ পুত্র ও দৈনিক খোলা বাজার পত্রিকার সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমসহ পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আলহাজ্ব সামশুল হকের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করার পাশাপাশি মিলাদ মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD