Logo

কটিয়াদীতে প্রবাসফেরত যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
১০ আগস্ট, ২০২৬, ১২:২৭
কটিয়াদীতে প্রবাসফেরত যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুবেল (২৬), সুমি আক্তার (২৫) ও আবেদা খাতুন (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা ও নিহতের নিকটাত্মীয়।

এ ঘটনায় রবিবার (৯ আগস্ট) বিকালে কটিয়াদী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।

নিহত জাকির হোসেনের মা জরিনা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে নিকটাত্মীয়দের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে । দীর্ঘদিন ধরে আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে মামলায় বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন। প্রায় ছয় মাস আগে দেশে ফিরে সংসারের দেখভাল করছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। গভীর রাতে অভিযান চালিয়ে একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। পরে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) রঞ্জিত কুমার সাহা বলেন, ‘এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD