Logo

এসএসসি পরীক্ষায় ফেল করায় গ্যাসের ট্যাবলেট খেল ছাত্রী, অতঃপর...

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
১০ আগস্ট, ২০২৬, ১৯:৫২
এসএসসি পরীক্ষায় ফেল করায় গ্যাসের ট্যাবলেট খেল ছাত্রী, অতঃপর...
ফাইল ছবি।

পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষায় ফেল করায় গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে মিথিলা মালাকার নামের এক ছাত্রী। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

​পারিবারিক সূত্রে জানা যায়, বাউফল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিলাস গ্রামের মিন্টু মালাকার ও সিতারানী মালাকারের মেয়ে মিথিলা মালাকার গত বছর এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করে। এবার পুনরায় পরীক্ষা দিলেও একই বিষয়ে তার ফলাফল খারাপ হয়। এ নিয়ে মা বকাবকি করায় সে ঘরে থাকা গ্যাসের ট্যাবলেট খেয়ে ফেলে।

​বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রেফার করেন। বর্তমানে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তার চিকিৎসা চলছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD