জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত গভীর রাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মঙ্গলবার দুপুরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে ছিল—‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে- বাংলাদেশ হাসবে’, ‘আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’, ‘হানিফ সাহেবের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘আমরা এই জুলাই মানি না, কখনো মানবো না’।
এ ছাড়া ওই ব্যক্তিকে ‘শেখ হাসিনার বাংলাদেশ, আমরা শেখ হাসিনাকে ডিসেম্বরে ইনশাআল্লাহ ওয়েলকাম করে নিয়ে আসবো’—এমন বক্তব্যও দিতে শোনা যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
এ সময় পুলিশ কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দেন।








