Logo

লালমনিরহাটে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

profile picture
উপজেলা প্রতিনিধি
আদিতমারী, লালমনিরহাট
১২ আগস্ট, ২০২৬, ১১:৫৫
লালমনিরহাটে বেড়েছে লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলায় হঠাৎ করেই লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে দৈনন্দিন কর্মকাণ্ড, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিন-রাত মিলিয়ে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রামাঞ্চলে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু ও বয়োবৃদ্ধরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত পণ্য নষ্ট হচ্ছে। রাইস মিল, ওয়ার্কশপসহ বিভিন্ন ছোট-বড় কলকারখানায় উৎপাদন ব্যাহত হয়ে অর্ধেকে নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

তাদের দাবি, অতিরিক্ত লোডশেডিং বন্ধ করে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD