Logo

২০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু আব্দুল্লাহ'র

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
১৭ আগস্ট, ২০২৬, ১৭:০৩
২০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু আব্দুল্লাহ'র
নিখোঁজ শিশু আব্দুল্লাহ

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের শিশু আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানের খোঁজ না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের কাছে দেওয়া সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, নিখোঁজ শিশুটির নাম মো. আব্দুল্লাহ। তার বয়স ১১ বছর। সে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার আবুল কালাম এর ছেলে। জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেড়াইদেরচালা এলাকা থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজের পর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেন। পরিচিতজনদের কাছেও শিশুটির বিষয়ে জানতে চাওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান বা অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবারের দাবি, আব্দুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকে তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সন্তানকে ফিরে পেতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন

শিশুটির সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। জিডিতে দেওয়া যোগাযোগ নম্বরেও তথ্য জানানো যেতে পারে মোবাইল নম্বর ০১৭৩৮০৯৬৩৭৪।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আব্দুল্লাহকে নিরাপদে ফিরে পাওয়াই এখন তাদের একমাত্র প্রত্যাশা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD