Logo

পলাতক চেয়ারম্যানকে বহাল না করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
১৭ আগস্ট, ২০২৬, ১৬:০৮
পলাতক চেয়ারম্যানকে বহাল না করার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে পরিষদে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি ও প্রায় দুই বছর ধরে পলাতক থাকার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) দুপুরে রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে ভাউলার হাট এলাকায় ‘রায়পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে মানববন্ধন করেন স্থানীয়রা।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী আফাজউদ্দিন হাজী, এলাকাবাসী বদিউল আলম, রায়পুর ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মাসুদ রানা, কুসুম উদ্দিনসহ অন্যরা। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে চেয়ারম্যান নুরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তার বিরোধিতা করলেই মামলা দিয়ে হয়রানি ও হয়রানির মাধ্যমে হয়রানির শিকার করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। সম্প্রতি তিনি রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের সদস্যদের সঙ্গে গোপনে বৈঠক করছেন এবং তাদের আর্থিক সুবিধা দিয়ে সমর্থন আদায়ের মাধ্যমে পুনরায় পরিষদে বসার চেষ্টা করছেন—এমন খবর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে।

বক্তারা বলেন, অনেক চেয়ারম্যানই গণঅভ্যুত্থানের পর পালিয়ে যাননি। তাহলে নুরুল ইসলামকে কেন পালিয়ে থাকতে হলো? তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, নুরুল ইসলাম যারই সমর্থন পান বা যত শক্তিই থাকুক, রায়পুর ইউনিয়নের মানুষ তাকে আর পরিষদে বসতে দেবে না। তিনি এলাকায় ফিরে এসে পরিষদে দায়িত্ব নিতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিতর্কিত ও দীর্ঘদিন পলাতক সাবেক চেয়ারম্যানকে পরিষদে পুনর্বহাল না করার দাবি জানান।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD