পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নওগাঁর পত্নীতলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোরসালিন (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার পেঁজাপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল সাপাহার উপজেলার ওড়নপুর গ্রামের জব্বারের ছেলে। আহত মোরসালিন একই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পেঁজাপাড়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়। অপর আহত মোরসালিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক সড়ক দুর্ঘটনায় আরিফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।








