Logo

জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খনি রঞ্জন

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৩ আগস্ট, ২০২৬, ১৩:২২
জনগণের সেবায় অঙ্গীকারবদ্ধ খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খনি রঞ্জন
ফাইল ছবি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দুর্গম দীঘিনালার বুদ্ধপাড়া থেকে উঠে আসা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী খনি রঞ্জন ত্রিপুরা। দায়িত্ব গ্রহণের পর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

তিন দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত খনি রঞ্জন ত্রিপুরা দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করেছেন। দলের তৃণমূল পর্যায় থেকে রাজনীতিতে উঠে এসে তিনি বর্তমানে খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা, মামলা ও কারাভোগসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে আসায় দলের নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।

সম্প্রতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর খনি রঞ্জন ত্রিপুরা বলেন, আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষের পাশে থাকা এবং তাদের সেবা করাই আমার ধর্ম।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও জেলা পরিষদের মাধ্যমে জনগণের জন্য যতটুকু কাজ করার সুযোগ রয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে চান। দায়িত্বের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনে তিনি স্থানীয় মানুষের আস্থা ও সহযোগিতা কামনা করেছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক অবকাঠামো এবং স্থানীয় সংস্কৃতি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন খনি রঞ্জন ত্রিপুরা।

বিজ্ঞাপন

দুর্গম ও পিছিয়ে থাকা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে, সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্গম দীঘিনালার প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা খনি রঞ্জন ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সম্পর্কে তারা অবগত। নতুন দায়িত্বে তিনি জেলার মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন—এমন আশা করছেন স্থানীয়রা।

তাদের প্রত্যাশা, খনি রঞ্জন ত্রিপুরার অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সুফল কাজে লাগিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম আরও জনমুখী হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব গ্রহণের পর জনগণের সেবাকে অগ্রাধিকার দেওয়ার যে অঙ্গীকার খনি রঞ্জন ত্রিপুরা করেছেন, তা স্থানীয় মানুষের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এখন তাঁর সামনে সবচেয়ে বড় প্রত্যাশা হলো—দায়িত্ব ও ক্ষমতার সীমার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা এবং জেলা পরিষদের সেবাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD