Logo

ঝিনাইদহে বাসের চাপায় নিহত স্ত্রীসহ সেনাসদস্য

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২৬ আগস্ট, ২০২৬, ১৭:৩৩
ঝিনাইদহে বাসের চাপায় নিহত স্ত্রীসহ সেনাসদস্য
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী এলাকার গ্যাস ডিপোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি এবং তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী। সোহেল নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) একটি শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে মোটরসাইকেলে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামের দিকে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান তিনি।

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ দুজনই সড়কে পড়ে যান। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতুল ফেরদৌস তুলি মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহেল কাজী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সিএমএইচে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তুলির বাবা আব্দুস সাত্তার বুলু বলেন, সকালে তার মেয়ে ও জামাই বাড়ি থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মেয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পান। এরপর দুপুর দেড়টার দিকে জামাইয়ের মৃত্যুর সংবাদও আসে।

বিজ্ঞাপন

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD