পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদিল নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদিল ওই এলাকার লবণচাষি মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে কোনো একসময় পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এমন ঘটনায় পরিবারের পাশাপাশি পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল জানান, পরিবারের সদস্যদের অগোচরেই শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আদিলের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও শোকের আবহ তৈরি হয়।








