বরিশাল-পটুয়াখালী মহাসড়কে মুরগিবোঝাই ট্রাক খাদে, নিহত ১

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খেজুরতলা এলাকায় বয়লার মুরগিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগিও মারা গেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে প্রায় দুই হাজার বয়লার মুরগি নিয়ে ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় একটি মেহগনি গাছের সঙ্গে ট্রাকটির সজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকে থাকা ব্যক্তিদের মধ্যে সবুজ নামে একজন ঘটনাস্থলেই মারা যান। নিহত সবুজ মাদারীপুর সদর থানার মৃত মোমিনের ছেলে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এসআই শাহাদৎ হোসেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।
এদিকে ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় ভেতরে থাকা প্রায় দুই হাজার বয়লার মুরগি মারা যায়। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রাথমিকভাবে চালকের নিয়ন্ত্রণ হারানো কিংবা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








