Logo

বগুড়া শজিমেকে সহকারী অধ্যাপক ডা. আবীর হাসান দীপ

profile picture
উপজেলা প্রতিনিধি
৩০ আগস্ট, ২০২৬, ১৮:৩৩
বগুড়া শজিমেকে সহকারী অধ্যাপক ডা. আবীর হাসান দীপ
বগুড়া শজিমেকে সহকারী অধ্যাপক ডা. আবীর হাসান দীপ

গাইবান্ধার সাদুল্লাপুরের কৃতী সন্তান ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিকের সুযোগ্য সন্তান সহকারী অধ্যাপক ডা. আবীর হাসান দীপ চিকিৎসাবিজ্ঞান ও মানবসেবায় নিজের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি রোগীদের উন্নত চিকিৎসাসেবা দিয়ে তিনি ইতোমধ্যে চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবস্থান তৈরি করেছেন।

বিজ্ঞাপন

বর্তমানে ডা. আবীর হাসান দীপ বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষাদান ও বক্ষব্যাধি চিকিৎসায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এমবিবিএস সম্পন্ন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগদানের পর তিনি অত্যন্ত সফলতার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে বক্ষব্যাধি বিষয়ে উচ্চতর এমডি ডিগ্রি অর্জন করেন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে মর্যাদাপূর্ণ এমএসিপি অর্জনের মাধ্যমে তিনি নিজের চিকিৎসাজ্ঞান, দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছেন।

বর্তমানে বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব পালনের পাশাপাশি বগুড়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং হোলি হেলথ হোমে নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। তাঁর চিকিৎসাসেবা গ্রহণ করে অনেক রোগী উপকৃত হচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

গাইবান্ধার সাদুল্লাপুরের গৌরব অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিকের সন্তান হিসেবে ডা. আবীর হাসান দীপের পেশাগত সাফল্য ও চিকিৎসাক্ষেত্রে অবদান স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। তাঁর শিক্ষা, মেধা ও কর্মনিষ্ঠা শুধু পরিবারের জন্যই নয়, পুরো সাদুল্লাপুর তথা গাইবান্ধাবাসীর জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

স্থানীয়দের মতে, চিকিৎসাক্ষেত্রে ডা. আবীর হাসান দীপের এই অগ্রযাত্রা এলাকার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তাঁর উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা ও মানবসেবামূলক কর্মকাণ্ড উদীয়মান তরুণদের উচ্চশিক্ষা গ্রহণ এবং নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে উৎসাহ জোগাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD