Logo

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

profile picture
জেলা প্রতিনিধি
হবিগঞ্জ
৩০ আগস্ট, ২০২৬, ১৭:২৩
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজ্ঞাপন

নিহত সোহাগ মিয়া চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতের চাচা আব্দুল কাদির জানান, রবিবার সকালে সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে সোহাগের ওপর বিএসএফ সদস্যরা গুলি চালান। খবর পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করেন। পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত যুবকের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD