খাগড়াছড়ি জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিষদ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী। জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ।
অনুষ্ঠানে পরিষদের সদস্য এমএন আবছার, খনি রঞ্জন ত্রিপুরা, রুমেল মারমা, ক্ষেত্রমোহন রোয়াজা, রিপল চাকমা ও তাসলিমা সিরাজ সিমা বক্তব্য দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, বর্তমান সরকারের স্বপ্ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চেয়ারম্যান বলেন, খাগড়াছড়ির মানুষের প্রত্যাশা পূরণ, জেলার শান্তি ও সম্প্রীতি অটুট রাখা এবং সামগ্রিক উন্নয়ন এগিয়ে নিতে পরিষদ সম্মিলিতভাবে কাজ করবে। দায়িত্ব পালনে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে নবনিযুক্ত পরিষদের সদস্যরা জেলার মানুষের কল্যাণে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।








