কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নিল যুবক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর বাড়ি ফেরার পথে বরের গাড়ি থামিয়ে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানোরও অভিযোগ করেছেন বরের স্বজনরা।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রবিবার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘটনার আকস্মিকতায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কনের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মিয়াদ নামের এক যুবকের বিরুদ্ধে তামান্নাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








