জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে যায়। পরে বাসটি সড়কের মাঝখানে উল্টে যাওয়ায় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের লাহাড়িকান্দা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এদিকে রাস্তার মাঝখানে বাসটি উল্টে যাওয়ায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহন-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে এবং পরবর্তীতে বাসটিও উল্টে যায়।
বিজ্ঞাপন
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
ওসি বলেন, দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।








