বাসার ভেতর নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী

কুমিল্লার ইপিজেড সড়কের ঢুলিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এক নারীসহ কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের দাবি, রবিবার রাত ১০টার দিকে মাওলানা জাকির হোসেন এক নারীকে সঙ্গে নিয়ে ঢুলিপাড়া এলাকার তার ভাড়া বাসায় প্রবেশ করেন। ওই সময় বাসায় তার পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলে জানান স্থানীয়রা। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা মাওলানা জাকির হোসেনকে আটক করে ওই নারীকে সঙ্গে নিয়ে বাসায় প্রবেশের কারণ জানতে চান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নারীর কাছ থেকে যৌনকর্মে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাওলানা জাকির হোসেনকে ওই নারীকে নিয়ে রাতে বাসায় প্রবেশের কারণ জানতে চাইছেন। জবাবে তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ঘটনার পর মাওলানা জাকির হোসেন সেখান থেকে চলে যান এবং বর্তমানে তার অবস্থান জানা যাচ্ছে না।
এ বিষয়ে মাওলানা জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনারা যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটি ভালো করে শুনেন।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং এ বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।








