Logo

কৃষক মফিজ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগড়া, নড়াইল
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৪২
কৃষক মফিজ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার ভাটগাতি গ্রামের কৃষক মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি মো. নায়েব আলী, সদস্য মো. কুবাদ হোসেন, নিহতের মেয়ে মনিকা বেগম এবং চাচাতো ভাই মশিয়ার মোল্যা।

বক্তারা বলেন, কৃষক মফিজ মোল্যাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, মফিজ মোল্যা হত্যার ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম এবং বেয়াই মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাতেমা ভাটগাতি গ্রামের বাসিন্দা ও নিহতের স্ত্রী। অপর আসামি মশিয়ার রহমান ঈশানগাতী গ্রামের শওকত রহমানের ছেলে এবং নিহতের বেয়াই।

গত শনিবার বিকেলে দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে স্থানীয় লোকজন ফাতেমা বেগম ও মশিয়ার রহমানকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ঘটনায় গত শনিবার রাতে নিহতের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের নাম উল্লেখ করে আরও ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার নম্বর ২৫, তারিখ ২৯ আগস্ট ২০২৬।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে ফাতেমা বেগম ও মশিয়ার রহমান কৃষক মফিজ মোল্যাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। গত ২৬ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামীর সঙ্গে বিরোধের জেরে ফাতেমা বেগম মশিয়ার রহমানকে সঙ্গে নিয়ে মফিজ মোল্যাকে হত্যা করেন। তবে এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনদের দাবি, ফাতেমা বেগমের সঙ্গে মশিয়ার রহমানের অনৈতিক সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা হচ্ছে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, গ্রেপ্তার দুই আসামি কারাগারে রয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD